আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
যে সাপগুলোকে মানুষ বিষধর ভেবে ভুল করে
যে সাপগুলোকে মানুষ বিষধর ভেবে ভুল করে
Published
সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে।
ফলে বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা মিললে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনেক ক্ষেত্রেই সাপটি চেনার আগেই মানুষ সেটিকে মেরে ফেলে।
অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশে যেসব সাপ আছে, তার ৮০ শতাংশই বিষধর না।