রোববার সারাদিন যা যা হয়েছে
- বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
- ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই প্রতিহত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
- সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ২২ হাজার ২৩১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
- প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন।
- আগামী পহেলা নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত সাড়ে চার মাস সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
- গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা বাংলাদেশে অপতৎপরতা চালাবে এটা হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।