ভ্রমণের সেরা ছবি ২০১৯

Published

ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটো কনটেস্টের সেরা হয়েছে গ্রিনল্যান্ডের একটি ছোট গ্রামের ছবি। তবে এই তালিকায় রয়েছে বাংলাদেশের ঢাকার সড়কে নামাজ পড়ার একটি দৃশ্যও। সবগুলো ছবি ন্যাশনাল জিওগ্রাফিকের সৌজন্যে পাওয়া।

ওয়েমিন চু'র তোলা এই ছবিটি প্রতিযোগিতার সেরা ছবি নির্বাচিত হয়েছে। এটি মৎস্যজীবীদের একটি ছোট গ্রাম, নাম উপারনাভিক। পুরো গ্রামটি যেন বরফে আচ্ছাদিত হয়ে রয়েছে, তার মধ্যেও হাটছে কয়েকজন মানুষ।
ছবির ক্যাপশান, ওয়েমিন চু'র তোলা এই ছবিটি প্রতিযোগিতায় শহর শাখায় সেরা ছবি নির্বাচিত হয়েছে। এটি মৎস্যজীবীদের একটি ছোট গ্রাম, নাম উপারনাভিক। পুরো গ্রামটি যেন বরফে আচ্ছাদিত হয়ে রয়েছে, তার মধ্যেও হাটছে কয়েকজন মানুষ। ১৩শত শতাব্দির পুরনো এই গ্রামে প্রায় হাজার খানেক মানুষ বসবাস করেন।
প্রতিযোগিতার দ্বিতীয় সেরা ছবি এটি। সানফ্রান্সিসকো বিমানবন্দরের ছবি, যেখানে চারটি রানওয়ে রয়েছে। বিমান থেকে ছবিটি তোলা। নীচে প্রচণ্ড বাতাস আলোড়ন তুলেছে সমুদ্রের পানিতে।
ছবির ক্যাপশান, প্রতিযোগিতার শহর শাখায় দ্বিতীয় সেরা ছবি এটি। সানফ্রান্সিসকো বিমানবন্দরের ছবি, যেখানে চারটি রানওয়ে রয়েছে। বিমান থেকে ছবিটি তোলা। নীচে প্রচণ্ড বাতাস আলোড়ন তুলেছে সমুদ্রের পানিতে।
বাংলাদেশের বিশ্ব ইজতেমার নামাজের দৃশ্য। দেশ বিদেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিশ্ব ইজতেমার নামাজের সময় সমাবেশের মাঠ ছাড়িয়ে মানুষের লাইন চলে যায় সড়কের ওপরে।
ছবির ক্যাপশান, বাংলাদেশের বিশ্ব ইজতেমার নামাজের দৃশ্য। দেশ বিদেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিশ্ব ইজতেমার নামাজের সময় সমাবেশের মাঠ ছাড়িয়ে মানুষের লাইন চলে যায় সড়কের ওপরে।
মানুষ শাখায় প্রথম পুরস্কার পাওয়া ছবি এটি। চীনের লিচেঙ কাউন্ডিতে একটি অপেরা অনুষ্ঠানের আগে প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা।
ছবির ক্যাপশান, মানুষ শাখায় প্রথম পুরস্কার পাওয়া ছবি এটি। চীনের লিচেঙ কাউন্ডিতে একটি অপেরা অনুষ্ঠানের আগে প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা।
ছবির শিরোনাম ডেইলি রুটিন। হংকংয়ের একটি পার্কে ভোরে একজন বয়সী নাগরিক সূর্যের আলোয় তাই চি করছেন।
ছবির ক্যাপশান, ছবির শিরোনাম ডেইলি রুটিন। হংকংয়ের একটি পার্কে ভোরে একজন বয়সী নাগরিক সূর্যের আলোয় তাই চি করছেন।
স্পেনে আঠারো শতক থেকে এই অনুষ্ঠানটি চলে আসছে। এর মাধ্যমে বুনো আগুনের ভেতর দিয়ে ঘোড়া ও ঘোড়সওয়ারীরা পার হয়ে যায়, কিন্তু কেউ আহত হয় না। এভাবে পশুগুলোকে পবিত্র করে তোলা হয় বলে মনে করা হয়।
ছবির ক্যাপশান, স্পেনে আঠারো শতক থেকে এই অনুষ্ঠানটি চলে আসছে। এর মাধ্যমে বুনো আগুনের ভেতর দিয়ে ঘোড়া ও ঘোড়সওয়ারীরা পার হয়ে যায়, কিন্তু কেউ আহত হয় না। এভাবে পশুগুলোকে পবিত্র করে তোলা হয় বলে মনে করা হয়।
ভারতের দিল্লিতে যমুনা নদীর তীরে সূর্যোদয়ের সময় ছবিটি তোলা। এই শিশুটি যেন নিরবে কোন কিছু চিন্তা করছে আর সবাই অসংখ্য সীগালের শব্দ উপভোগ করছে। তখন সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ছে চারদিকে।
ছবির ক্যাপশান, ভারতের দিল্লিতে যমুনা নদীর তীরে সূর্যোদয়ের সময় ছবিটি তোলা। এই শিশুটি যেন নিরবে কোন কিছু চিন্তা করছে আর সবাই অসংখ্য সীগালের শব্দ উপভোগ করছে। তখন সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ছে চারদিকে।
প্রকৃতি শাখায় প্রথম পুরস্কার। স্পেনের একটি জাতীয় উদ্যানে একটি গর্বিত শকুনি
ছবির ক্যাপশান, প্রকৃতি শাখায় প্রথম পুরস্কার। স্পেনের একটি জাতীয় উদ্যানে একটি গর্বিত শকুনি
ভেঙ্গে পড়ার আগের মুহূর্তে ঢেউয়ের ছবি। হাওয়াই-য়ে ছবিটি তোলা, যার নাম দেয়া হয়েছে 'ড্রিমক্যাচার'।
ছবির ক্যাপশান, ভেঙ্গে পড়ার আগের মুহূর্তে ঢেউয়ের ছবি। হাওয়াই-য়ে ছবিটি তোলা, যার নাম দেয়া হয়েছে 'ড্রিমক্যাচার'। প্রকৃতি শাখায় দ্বিতীয় পুরস্কার পেয়েছে ছবিটি।
নিউজিল্যান্ডের কাইকোওরায় একটি ডাস্কি ডলফিন, যারা দল বেধে সমুদ্রের গভীরে খাবার খুঁজছে।
ছবির ক্যাপশান, নিউজিল্যান্ডের কাইকোওরায় একটি ডাস্কি ডলফিন, যে সমুদ্রের গভীরে খাবার খুঁজছে।
সুইজারল্যান্ডের আল্পসে হরিণ, যারা একটি পাহাড় চূড়া অতিক্রম করে লেক ব্রেনজের দিকে যাচ্ছে।
ছবির ক্যাপশান, সুইজারল্যান্ডের আল্পসে হরিণ, যারা একটি পাহাড় চূড়া অতিক্রম করে লেক ব্রেনজের দিকে যাচ্ছে।