এ সপ্তাহের খবরের সেরা ছবি

Published

গত একসপ্তাহ ধরে বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে থাকা সেরা ও বাছাই ছবিগুলো নিয়ে এই প্রতিবেদন।

মোবাইলের লাইট জ্বালিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোয় বন্দুকধারীর হামলায় বহু হতাহত মানুষদের স্মরণ করা হচ্ছে।
ছবির ক্যাপশান, মোবাইলের লাইট জ্বালিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোয় বন্দুকধারীর হামলায় বহু হতাহত মানুষদের স্মরণ করা হচ্ছে। ওই বন্দুকধারী হিস্প্যানিক মানুষদের টার্গেট করেছিল বলে ধারণা করা হয়। হামলায় অন্তত ২২জন নিহত হয়েছে।
বালুর বস্তা ফেলার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে রাজকীয় বিমান বাহিনীর চিনুক হেলিকপ্টার থেকে।
ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের ডার্বিশায়ারের কাছে টডব্রোক নদীর পানিতে বাধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটির ওপর বালুর বস্তা ফেলার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে রাজকীয় বিমান বাহিনীর চিনুক হেলিকপ্টার থেকে। ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
১৫ বছর বয়সী নোরা কোউরিনের সন্ধান করছেন মালয়েশিয়ার একজন দমকল কর্মী।
ছবির ক্যাপশান, ১৫ বছর বয়সী নোরা কোউরিনের সন্ধান করছেন মালয়েশিয়ার একজন দমকল কর্মী। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় সে নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজে বের করার জন্য তার মায়ের কণ্ঠ লাউডস্পিকারে বাজানো হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি স্পিফায়ার বিমান মেরামত করে চালু করার পর বিশ্ব প্রদক্ষিণ করার অভিযানে নেমেছে। সেই বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে অপর তিনটি বিমান।
ছবির ক্যাপশান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি স্পিফায়ার বিমান মেরামত করে চালু করার পর বিশ্ব প্রদক্ষিণ করার অভিযানে নেমেছে। সেই বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে অপর তিনটি বিমান।
হংকংয়ে পুলিশের দিকে ইটের টুকরা ছুড়ে মারছেন সরকারবিরোধী একজন বিক্ষোভকারী।
ছবির ক্যাপশান, হংকংয়ে পুলিশের দিকে ইটের টুকরা ছুড়ে মারছেন সরকারবিরোধী একজন বিক্ষোভকারী।
ভারতের কলকাতায় রূপান্তরিত নারী তিস্তা দাস, বিয়ের সময় তিনি ছবি তোলার জন্য পোজ দিয়েছেন
ছবির ক্যাপশান, ভারতের কলকাতায় রূপান্তরিত নারী তিস্তা দাস, বিয়ের সময় তিনি ছবি তোলার জন্য পোজ দিয়েছেন
বিটলসের অ্যাবে রোড অ্যালবামের বিখ্যাত কভার ফটো পঞ্চাশ বছর উদযাপন করেছে ভক্তরা।
ছবির ক্যাপশান, বিটলসের অ্যাবে রোড অ্যালবামের বিখ্যাত কভার ফটো পঞ্চাশ বছর উদযাপন করেছে ভক্তরা। ব্যান্ডদলের মতো করে সেজেছেন ভক্তরা।
ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টোয় অভিবাসন ও শুল্ক দপ্তরের সামনে বিক্ষোভ করেছে লোকজন।
ছবির ক্যাপশান, ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টোয় অভিবাসন ও শুল্ক দপ্তরের সামনে বিক্ষোভ করেছে লোকজন। মিসিসিপিতে একটি অভিযানে কৃষিখাতে নিয়োজিত সাতশোর বেশি কর্মীকে গ্রেপ্তার করার প্রতিবাদে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।
ব্যারিম্যান অ্যান্ড্রু টেইলরকে একটি স্ট্র দিয়ে ম্যারি হাম্বলিনের স্থানীয় একজন বাসিন্দা হুইস্কি খাওয়াচ্ছেন।
ছবির ক্যাপশান, ব্যারিম্যান অ্যান্ড্রু টেইলরকে একটি স্ট্র দিয়ে ম্যারি হাম্বলিনের স্থানীয় একজন বাসিন্দা হুইস্কি খাওয়াচ্ছেন। সেখানকার প্রাচীন রীতি অনুসরণ করে মি. টেইলর যুক্তরাজ্যের এডিনবরার দক্ষিণ কুইন্সফেরির শহরে প্যারেড করছেন।