সপ্তাহের খবরের সেরা কয়েকটি ছবি

Published

চলতি সপ্তাহে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া নানা খবরের কিছু আকর্ষণীয় ছবি বাছাই করে তৈরি করা হয়েছে এই ফটোগ্যালারী।

মার্কিন সামরিক বাহিনীর মহড়ার ছবি
ছবির ক্যাপশান, সাউথ ডাকোটায় সিওক্স ফলস এয়ার শো-তে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস টিম ভিয়েতনাম যুদ্ধের একটি মুহূর্ত পুন:নির্মাণ করে যেখানে ভূপাতিত বিমানের পাইলটকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়
দুই পুলিশের পাহারায় বসে আছে বিক্ষোভরত এক যুবক
ছবির ক্যাপশান, হংকংয়ের সিম শা সুই এলাকায় বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত আইনকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ থেকে এক যুবককে আটক করে দাঙ্গা পুলিশ। মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত ওই আইনে সরকার পরিবর্তন আনার ঘোষণা দেয়ার পর, গত জুন থেকে বিক্ষোভ চলছে হংকংয়ে।
পতাকা হাতে ট্রেনে আনন্দ-উল্লাসে যোগ দিয়েছে সুদানের বেসামরিক নাগরিকেরা।
ছবির ক্যাপশান, নির্বাচন ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক ও বেসামরিক সদস্যদের অংশগ্রহণে নতুন গভর্নিং কাউন্সিল গঠনের চুক্তি সইয়ের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠে সুদানের বাসিন্দারা।
মা গণ্ডার ও তার বাচ্চা
ছবির ক্যাপশান, নেদারল্যান্ডসের আর্নামে 'বার্গার্স জু' চিড়িয়াখানায় গণ্ডারের সাথে ৫ দিন বয়সী গণ্ডার শাবক
গির্জার ভেতরের চিত্র
ছবির ক্যাপশান, পিটারবারাহ ক্যাথেড্রালে ২৩ ফুট পরিসরের পৃথিবীর একটি রেপ্লিকা। নাসা থেকে সরবরাহ করা তথ্য এবং চিত্রের প্রকৃত বর্ণনা সমৃদ্ধ এই রেপ্লিকাটি তৈরি করেছেন ব্রিটিশ শিল্পী লুক জেররাম।
বরিস জনসন এবং অ্যাঙ্গেলা মের্কেলের ছবি
ছবির ক্যাপশান, জার্মানি সফরে গিয়ে বার্লিনে ছবি তোলার জন্য এক সাথে বসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই বরিস জনসনের প্রথম বিদেশ সফর।
জাপানের হাচিওজিতে ক্লাইম্বিং ওয়ার্ল্ড কাপের বোল্ডারিং-এ স্বর্ণ জিতেছেন স্লোভেনিয়ার জানজা গার্নব্রেট।
ছবির ক্যাপশান, জাপানের হাচিওজিতে ক্লাইম্বিং ওয়ার্ল্ড কাপের বোল্ডারিং-এ স্বর্ণ জিতেছেন স্লোভেনিয়ার জানজা গার্নব্রেট।
লাইবেরিয়ার মনরোভিয়াতে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করে দেশটির ন্যাশনাল ফটোগ্রাফার্স ইউনিয়নের সদস্যরা
ছবির ক্যাপশান, লাইবেরিয়ার মনরোভিয়াতে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করে দেশটির ন্যাশনাল ফটোগ্রাফার্স ইউনিয়নের সদস্যরা
লন্ডনের সেন্ট জেমস পার্কে খাওয়ানোর সময় একটি মাছ ধরে একটি পেলিকান পাখি।
ছবির ক্যাপশান, লন্ডনের সেন্ট জেমস পার্কে খাওয়ানোর সময় একটি মাছ ধরে একটি পেলিকান পাখি।
আইভরি কোস্টের বানকো ন্যাশনাল পার্কের একটি জলস্রোতে কাপড় ধোয়ার ব্যস্ত কয়েক জন যুবক।
ছবির ক্যাপশান, আইভরি কোস্টের বানকো ন্যাশনাল পার্কের একটি জলস্রোতে কাপড় ধোয়ায় ব্যস্ত কয়েক জন যুবক।