আলোকচিত্র উৎসবের আলোচিত কয়েকটি ছবি

Published

এক মাসব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবটি দ্বিতীয়বারের জন্য হাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে। আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, পোল্যান্ড, রাশিয়া এবং স্কটল্যান্ডের শিল্পীদের ক্যামেরায় ধারণ করা আলোকচিত্র "ফ্লো ফটোফেষ্ট" চলাকালীন সময়ে ২০টিরও বেশি প্রদর্শনীতে প্রদর্শিত হবে। এবারের থিম ধরা হয়েছে "বর্ডারস" অর্থাৎ সীমানা।

শিশু
ছবির ক্যাপশান, স্কটল্যান্ডে নিযুক্ত গেটি ইমেজসের স্টাফ ফটোগ্রাফার জেফ জে মিচেলের এই ছবিটি যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত হয়েছে। তার অনেক ছবি এর আগেও পুরস্কৃত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে আসা ছবিগুলো বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক, ভৌগলিক, রাজনৈতিক, যৌনতা, বর্ণ ও মানসিক বৈচিত্র্যকে তুলে এনেছে।
তরুণ দম্পতি
ছবির ক্যাপশান, এই বছরের শিল্পীদের মধ্যে রয়েছেন রাশিয়ান আলোকচিত্রী জানা রোমানোভা। তার কাজটি রাশিয়ার এক তরুণ দম্পতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি মূলত সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোর তরুণ বাসিন্দাদের নিয়ে তার কাজটি করেছেন।
ধোয়া
ছবির ক্যাপশান, স্কটল্যান্ডের ফোরেস শহরের আলোকচিত্রী হান্না লেকক তার এই কাজের অনুপ্রেরণা পেয়েছেন তার অসুস্থতা থেকে। ২০১৩ সালে তার স্নায়ুতন্ত্রের রোগ মাল্টিপল স্ক্লেরোসিস ধরা পড়ে। এই প্রদর্শনীতে তার পোর্ট্রেট এবং ফাইন আর্ট ক্যাটাগরির আলোকচিত্র প্রদর্শিত হবে।
নারী
ছবির ক্যাপশান, ডকুমেন্টারি ফটোগ্রাফার এলেনা চের্নিশোভার কাজও এবারের উৎসবে প্রদর্শিত হবে। ফ্লো ফটোফেষ্টটি প্রথম ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং স্বেচ্ছাসেবীরা দ্বিবার্ষিক এই ইভেন্টটি পরিচালনা করে থাকেন।