ছবিতে তেহরানে কাসেম সোলেইমানির জানাজার কিছু মুহুর্ত

Published

সোমবার তেহরানে ইরানি জেনারেল কাসেম সোলেইমানির জানাজায় জনতার ঢল নামে। জানাজায় ইমামতি করেন আয়াতোল্লাহ খামেনি। তাঁর পরেই ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বিবেচনা করা হতো সোলেইমানিকে।

তেহরানে সোমবার জনতার ঢল নেমে আসে জেনারেল কাসেম সোলেইমানিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
ছবির ক্যাপশান, তেহরানে সোমবার জনতার ঢল নেমে আসে জেনারেল কাসেম সোলেইমানিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
সোলেইমানির জানাজার ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনি।
ছবির ক্যাপশান, সোলেইমানির জানাজার ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনি।
আয়াতোল্লাহ খামেনির পর কাসেম সোলেইমানিকেই ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হতো।
ছবির ক্যাপশান, আয়াতোল্লাহ খামেনির পর কাসেম সোলেইমানিকেই ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হতো।
জানাজার এক পর্যায়ে আয়াতোল্লাহ খামেনিকে কাঁদতে দেখা যায়।
ছবির ক্যাপশান, জানাজার এক পর্যায়ে আয়াতোল্লাহ খামেনিকে কাঁদতে দেখা যায়।
সোলেইমানির শেষকৃত্বে বক্তব্য রাখেন তার মেয়ে জয়নাব সোলেইমানি
ছবির ক্যাপশান, সোলেইমানির শেষকৃত্বে বক্তব্য রাখেন তার মেয়ে জয়নাব সোলেইমানি। তিনি বলেন, "পাগল ট্রাম্প, তুমি ভেবো না যে আমার বাবার শাহাদাতের মধ্য দিয়ে সব কিছু শেষ হয়ে গেছে।"
কফিনের পাহারায় ছিল ইরানের রেভ্যুল্যুশনারি গার্ড দলের সদস্যরা। শ্রদ্ধা জানাতে আসা মানুষ ঘিরে ধরে কফিন বহনকারী গাড়িটিকে।
ছবির ক্যাপশান, কফিনের পাহারায় ছিল ইরানের রেভ্যুল্যুশনারি গার্ড দলের সদস্যরা। শ্রদ্ধা জানাতে আসা মানুষ ঘিরে ধরে কফিন বহনকারী গাড়িটিকে।
এদের অনেকেই বহন করছিলেন জেনারেল সোলেইমানির ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
ছবির ক্যাপশান, এদের অনেকেই বহন করছিলেন জেনারেল সোলেইমানির ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
কারো কারো হাতে ধরা প্ল্যাকার্ডে ছিল আমেরিকার পতাকায় ঢাকা কফিনের ছবি। নিচে লেখা 'কঠোর প্রতিশোধ আসছে'
ছবির ক্যাপশান, কারো কারো হাতে ধরা প্ল্যাকার্ডে ছিল আমেরিকার পতাকায় ঢাকা কফিনের ছবি। নিচে লেখা 'কঠোর প্রতিশোধ আসছে'
বিক্ষুব্ধ ইরানীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করে।
ছবির ক্যাপশান, বিক্ষুব্ধ ইরানীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করে।