মিরপুরের ঝুটপট্টিতে আগুন নিয়ন্ত্রণে, কেউ হতাহত হয়নি

আগুন ফাইল ছবি।
Published

ঢাকার মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন লাগার ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখনও ভবনের ভেতরে থেকে থেকে আগুন জ্বলে ওঠায় ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।

আজ বেলা ১ টা ২৫ মিনিটে মিরপুর ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে।

১০ মিনিটের মাথায় তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, আগুনের লেলিহান শিখা সেখানকার একটি ভবন এবং তার আশেপাশে ছড়িয়ে পড়েছে।

মিরপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ওই ভবনটিতে গার্মেন্টস কারখানা ও গোডাউন রয়েছে বলে তারা জানতে পেরেছেন।

পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে এগিয়ে আসে।

এরিমধ্যে আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ভবনটির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানান তারা।

গত ১১ই মার্চ মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত দেড় হাজার ঘরবাড়ি পুড়ে যায়।

আরও পড়ত পারেন: