করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত ১,৬৮৪ জন, মৃত্যু ১৬ জনের

করোনাভাইরাস ভয়
Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ে নতুন করে আরও ১,৬৮৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৫৯৩ জনের মৃত্যু হলো।

আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.৬৯ জন।

করোনাভাইরাস তথ্য

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৫৭৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.৬৭ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ১২ হাজার ৪৪৮ জনের।

মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ৩ জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ৩০৫ জন আর নারী ১,২৮৮ জন।

যারা মারা গেছেন তাদের মধ‍্যে বেশির ভাগের বয়স ৬০-এর উপরে।

Banner image reading 'more about coronavirus'
Banner