দুর্গাপূজা: করোনাভাইরাস মহামারিতে যেভাবে বদলে গেছে থিম

Published

হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মৌসুম এখন। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে দুর্গোৎসব। অনেক জায়গাতেই বার্ষিক এই পূজা উৎসব পালিত হয় বিভিন্ন থিমকে কেন্দ্র করে। করোনাভাইরাস মহামারির কারণে এবার সেই থিম কীভাবে বদলে গেলো, দেখুন এই ছবিঘরে।

মূর্তি
ছবির ক্যাপশান, এবারের পূজায় কলকাতার এই মূর্তিটি বেশ নজর কেড়েছে। হিন্দুদের দেবী দুর্গা এক শিশুকে কোলে নিয়ে আছেন, তার হাতে আর চারপাশে ত্রাণের প্যাকেট। করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর ভারতে পরিযায়ী শ্রমিকরা যে সমস্যার মধ্যে পড়েছেন সে বিষয়ে সচেতনতা বাড়াতেই এই থিমটি বেছে নিয়েছেন শিল্পী।
কলকাতার আরেকটি মণ্ডপ।
ছবির ক্যাপশান, কলকাতার আরেকটি মণ্ডপ।
বাংলাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দুর্গাপূজা।
ছবির ক্যাপশান, বাংলাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দুর্গাপূজা।
বাংলাদেশের একটি পূজা মণ্ডপ, সামাজিক দূরত্ব বজায় যেন থাকে তারই প্রয়াস।
ছবির ক্যাপশান, বাংলাদেশের একটি পূজা মণ্ডপ, সামাজিক দূরত্ব বজায় যেন থাকে তারই প্রয়াস।
চেন্নাইয়ে দুর্গাপূজা আয়োজনের ছবি।
ছবির ক্যাপশান, চেন্নাইয়ে দুর্গাপূজা আয়োজনের ছবি।
পুষ্পাঞ্জলি দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই পূজামণ্ডপেও আছে করোনাভাইরাস ঠেকাতে সামাজিক সচেতনতার থিম।
ছবির ক্যাপশান, পুষ্পাঞ্জলি দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই পূজামণ্ডপেও আছে করোনাভাইরাস ঠেকাতে সামাজিক সচেতনতার থিম।
কুমারী পূজার কুমারী।
ছবির ক্যাপশান, কুমারী পূজার কূমারী। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবছর ঢাকা কুমারী পূজার সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয়নি।
কলকাতার আরেকটি মণ্ডপ।
ছবির ক্যাপশান, কলকাতার বিভিন্ন মণ্ডপে দেবীদুর্গার পাশাপাশি ছিল করোনাভাইরাস পরিস্থিতির চিত্রও।
কলকাতার বেলুর মাঠে কুমারী পূজার আচারাদি পাল করছেন পুরোহিতেরা।
ছবির ক্যাপশান, কলকাতার বেলুর মাঠে কুমারী পূজার আচারাদি পালন করছেন সেখানকার রামকৃষ্ণ মিশনের পুরোহিতেরা।
চলছে ঢোল বাজনা।
ছবির ক্যাপশান, চলছে ঢোল বাজনা।
ভারতের পাটিয়ালায় 'দশেরা' আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি, ঐতিহাসিক চরিত্র রাবণের মূর্তি তৈরি করছেন শিল্পীরা।
ছবির ক্যাপশান, ভারতের পাটিয়ালায় 'দশেরা' আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি, ঐতিহাসিক চরিত্র রাবণের মূর্তি তৈরি করছেন শিল্পীরা।
নিউ দিল্লিতে 'দশেরা'র উৎসব আয়োজনে ব্যস্ত আয়োজকেরা।
ছবির ক্যাপশান, নিউ দিল্লিতে 'দশেরা'র উৎসব আয়োজনে ব্যস্ত আয়োজকেরা।
সন্ধি পূজার আয়োজনে আলো জ্বালানো হচ্ছে।
ছবির ক্যাপশান, সন্ধি পূজার আয়োজনে আলো জ্বালানো হচ্ছে।
এলাহাবাদে 'কন্যা পূজন' আয়োজনে নিম্নবিত্ত শিশুদের খাবারের আয়োজন করে সত্যকাম সোসাইটির কর্মীরা।
ছবির ক্যাপশান, এলাহাবাদে 'কন্যা পূজন' আয়োজনে নিম্নবিত্ত শিশুদের খাবারের আয়োজন করে সত্যকাম সোসাইটির কর্মীরা। এই কন্যা পূজনে নয় কন্যা শিশুর পূজা করা হয় যা কিনা দেবী দূর্গার নয়টি রূপকে প্রতিনিধিত্ব করে।
ভারতের বারাণসীর আয়োজন।
ছবির ক্যাপশান, ভারতের বারাণসীর আয়োজন।
দুর্গাপূজা
ছবির ক্যাপশান, পূজা শুরু হবার আগে থেকেই এই মূর্তি নিয়ে আলোড়ন পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেন মূর্তির ছবি।
মূর্তি
ছবির ক্যাপশান, লকডাউনের সময় ভারতের অভিবাসী শ্রমিকদের দুঃখ দুর্দশার চিত্র উঠে আসে বিভিন্নভাবে।
মূর্তি
ছবির ক্যাপশান, কলকাতায় বিভিন্ন মণ্ডপে বিভিন্নভাবে সাজানো হয়েছে। তবে শ্রমিকদের সমস্যার বিষয়টি তুলে ধরা দেবী দূর্গার মূর্তির কাছেই স্থাপন করা হয়েছে এটি। যেখানে পশ্চিমবঙ্গের পুরোলিয়ার একদল শ্রমিকের দুর্দশার চিত্রটি পুননির্মাণ করা হয়েছে বলা যায়। কোভিড-১৯ প্রাদুর্ভাবের পরপরই ওই এলাকায় একদল অভিবাসী শ্রমিক ফিরলে গ্রামবাসীরা একটি গাছের ওপরে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখেন। দুর্গা পূজা কমিটি তাদের কথা মাথায় রেখে এই মূর্তি স্থাপন করেছে।