করোনা ভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ১৬ই জানুয়ারি পর্যন্ত

১৭ই মার্চ থেকে থেকে স্কুলগুলোয় কোন ক্লাস-পরীক্ষা চলছে না
ছবির ক্যাপশান, ১৭ই মার্চ থেকে থেকে স্কুলগুলোয় কোন ক্লাস-পরীক্ষা চলছে না
Published

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৬ই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

কওমী মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৬ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ শে ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।

করোনা ভাইরাসের সংক্রমণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে চলতি বছরের মার্চ মাস থেকে প্রায় নয় মাস ধরে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে।

এখন সেই ছুটি আগামী বছরের ১৬ই জানুয়ারি পর্যন্ত বাড়নো হলো ।

তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

বিবিসি বাংলায় আরো পড়ুন: