প্রিন্স ফিলিপ: যেভাবে রানি ও ব্রিটেন বিদায় জানালো তাঁকে

Published

ব্রিটেনের উইণ্ডসর দুর্গে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের পুরোভাগে ছিলেন রানি এলিজাবেথ।

ডিউক অব এডিনবরার শেষকৃত্যের সময় রানি এলিজাবেথ
ছবির ক্যাপশান, ডিউক অব এডিনবরার শেষকৃত্যের সময় রানি এলিজাবেথ

গির্জার মঞ্চের কাছে বসেছিলেন রানি। তার ঠিক বিপরীতেই ছিলেন প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়াল।

সেন্ট জর্জেস চ্যাপেলের ভেতরে পতাকায় ঢাকায় ডিউক অব এডিনবরার মরদেহ
ছবির ক্যাপশান, সেন্ট জর্জেস চ্যাপেলের ভেতরে পতাকায় ঢাকায় ডিউক অব এডিনবরার মরদেহ

আরো পড়তে পারেন:

ডিউক অব এডিনবরার কফিন রাখার সময় রানি এলিজাবেথ
ছবির ক্যাপশান, ডিউক অব এডিনবরার কফিন রাখার সময় রানি এলিজাবেথ

শেষকৃত্যের শুরুতে ডিউকের মরদেহ উইণ্ডসর দুর্গের প্রাইভেট গির্জা থেকে দুর্গের রাষ্ট্রীয় প্রবেশপথে নিয়ে আসা হয়।

এর পর তার মরদেহ একটি জলপাই রঙের ল্যান্ড রোভারে করে উইণ্ডসর দুর্গের ভেতরেই সেন্ট জর্জেস চ্যাপেল নামের গির্জায় নিয়ে যাওয়া হয়।

বিশেষ ল্যান্ড রোভারে বহন করে ডিউক অব এডিনবরার মরদেহ আনা হয়
ছবির ক্যাপশান, বিশেষ ল্যান্ড রোভারে বহন করে ডিউক অব এডিনবরার মরদেহ আনা হয়

ল্যান্ড রোভার গাড়িটি শববাহী গাড়ি হিসেবে বেছে নেয়া হয় - কারণ প্রিন্স ফিলিপ নিজে এটি অনেক দিন ব্যবহার করেছেন এবং এটিতে যেসব পরিবর্তন আনা হয়েছে তাতেও তিনি নিজে ভুমিকা রেখেছেন।

রাজ পরিবারের নয়জন সদস্য কফিনের পেছনে হেঁটে আসেন। তাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন প্রিন্সেস অ্যান এবং প্রিন্স চার্লস, তাদের পেছনে ছিলেন প্রিন্স এডওয়ার্ড ও প্রিন্স অ্যান্ড্রু।

প্রিন্সেস অ্যান, প্রিন্সেস রয়্যাল;প্রিন্স চার্লস, প্রিন্স অব ওয়েলস; প্রিন্স অ্যান্ড্রু, আর্ল আব ওয়েসেক্স; প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ; পিটার ফিলিপস; প্রিন্স হ্যারি, ডিউক অব সাসেক্স; আর্ল অব স্নোডন ডেভিড আর্মস্ট্রং-জোনস ও ভাইস অ্যাডমিরাল স্যার টিমোথি লরেন্স প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরার কফিনের পেছনে
ছবির ক্যাপশান, প্রিন্সেস অ্যান, প্রিন্সেস রয়্যাল;প্রিন্স চার্লস, প্রিন্স অব ওয়েলস; প্রিন্স অ্যান্ড্রু, আর্ল আব ওয়েসেক্স; প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ; পিটার ফিলিপস; প্রিন্স হ্যারি, ডিউক অব সাসেক্স; আর্ল অব স্নোডন ডেভিড আর্মস্ট্রং-জোনস ও ভাইস অ্যাডমিরাল স্যার টিমোথি লরেন্স প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরার কফিনের পেছনে
প্রিন্স ইউলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ, পিটার ফিলিপস ও প্রিন্স হ্যারি।
ছবির ক্যাপশান, প্রিন্স ইউলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ, পিটার ফিলিপস ও প্রিন্স হ্যারি।

তৃতীয় সারিতে ডিউক অব ক্যামব্রিজ এবং প্রিন্স হ্যারির মধ্যে হাঁটছিলেন তাদের কাজিন পিটার ফিলিপস।

সেন্ট জর্জেস চ্যাপেলে রানি দ্বিতীয় এলিজাবেথের উপস্থিতির সময়
ছবির ক্যাপশান, সেন্ট জর্জেস চ্যাপেলে রানি দ্বিতীয় এলিজাবেথের উপস্থিতির সময়

ডিউকের জন্য এক মিনিটের নীরবতা পালন শুরু হওয়ার আগে চ্যাপেলে রানির গাড়ি এসে পৌঁছায়। সেসময় জাতীয় সঙ্গীত বাজছিল। রানি সেখানে উপস্থিত হয়ে আর্চবিশপ অব ক্যান্টারবারি'র সাথে দেখা করতে চ্যাপেলের ভেতরে প্রবেশ করেন।

গির্জার ভেতরে কফিন প্রবেশ করার আগে নীরবতা পালন করা হয়
ছবির ক্যাপশান, গির্জার ভেতরে কফিন প্রবেশ করার আগে নীরবতা পালন করা হয়
উইন্ডসর দুর্গের সেন্ট জর্জেস চ্যাপেলে শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাইরে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা
ছবির ক্যাপশান, উইন্ডসর দুর্গের সেন্ট জর্জেস চ্যাপেলে শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাইরে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা
The Duchess of Cornwall arrives at St George's Chapel, Windsor Castle
ছবির ক্যাপশান, সেন্ট জর্জেস চ্যাপেলে ডাচেস অব কর্নওয়াল প্রবেশ করছেন
শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশেষ বাহিনী হাউজহোল্ড ক্যাভেলরি'র সদস্যরা
ছবির ক্যাপশান, শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশেষ বাহিনী হাউজহোল্ড ক্যাভেলরি'র সদস্যরা
শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশেষ বাহিনী হাউজহোল্ড ক্যাভেলরি'র সদস্যরা
দ্য ফুট গার্ডস ব্যান্ড তাদের নির্ধারিত স্থানে মার্চ করে যাচ্ছে
ছবির ক্যাপশান, দ্য ফুট গার্ডস ব্যান্ড তাদের নির্ধারিত স্থানে মার্চ করে যাচ্ছে
দ্য ফুট গার্ডস ব্যান্ড তাদের নির্ধারিত স্থানে মার্চ করে যাচ্ছে
ছবির ক্যাপশান, 'দ্য ফুটস গার্ড' ব্যান্ড
Knitted post box toppers featuring Queen Elizabeth II and Prince Philip, Duke of Edinburgh are pictured in Windsor, west of London, on April 17, 2021
ছবির ক্যাপশান, উইন্ডসর দুর্গের বাইরে সাধারণ মানুষও এসেছিলেন ডিউক অব এডিনবরাকে শেষবারের মত সম্মান জানাতে
The Duke of Edinburgh's Insignia's placed on the altar in St George's Chapel, Windsor, ahead of his funeral.
ছবির ক্যাপশান, শেষকৃত্যের আগে ডিউক অব এডিনবরার কফিন সেন্ট জর্জেস চ্যাপেলের বেদিতে রাখা হয়

ডিউকের মরদেহ তার মর্যাদাসূচক নিজস্ব পতাকা দিয়ে ঢাকা ছিল - তার ওপর ছিল পুষ্পস্তবক এবং ডিউকের নৌবাহিনীর টুপি ও তরবারি।

মূল অনুষ্ঠানে ডিউকের স্মরণে পুরো ব্রিটেন জুড়ে এক মিনিটের নিরবতা পালন করা হয়, যা শুরু ও শেষ হয় তোপধ্বনির মধ্যে দিয়ে।

ইংল্যান্ডে এখন করোনাভাইরাস মহামারি-জনিত যেসব বিধিনিষেধ জারি রয়েছে, তার সাথে সংগতি রেখে এই শেষকৃত্যানুষ্ঠানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন - এবং তারা সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক পরে ছিলেন।

First light rises over Windsor Castle seen from across the River Thames on the Day of Prince Philip, The Duke of Edinburgh's funeral on April 17, 2021 in Windsor, England.
ছবির ক্যাপশান, টেমস নদীর তীর থেকে উইন্ডসর দুর্গ, ১৭ই এপ্রিল

সব ছবি কপিরাইট করা