বড়দিন উদযাপন দেশে দেশে

Published

প্রতি বছরের মত এবারও দেশে দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে, তবে করোনাভাইরাসজনিত বিধিনিষেধের কারণে পর পর দ্বিতীয় বছরের মত এবারও দেখা যাচ্ছে, বড়দিনের অনুষ্ঠানগুলোতে লোকসমাগম অপেক্ষাকৃত কম। গীর্জাগুলোতে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রার্থনা এবং অন্যান্য অনুষ্ঠানগুলোর আকারও ছোট করা হয়েছে করোনাভাইরাসের বিস্তারের কারণে।

তাইওয়ান বড়দিন তাইপে
ছবির ক্যাপশান, বড়দিনের আলোকসজ্জা: তাইওয়ানের তাইপে শহরে রঙিন আলো আর অন্য নানা জিনিস দিয়ে সাজানো একটি পায়ে-চলার সেতু - যা স্থানীয় লোক ও পর্যটকদের কাছে খুবই প্রিয়।
কেনিয়া নাইরোবি
ছবির ক্যাপশান, কেনিয়ার নাইরোবিতে একটি গির্জায় প্রার্থনা।
পাকিস্তানের করাচিতে সেণ্ট অ্যন্ড্রুজ চার্চে বড়দিনের আগের দিনের প্রার্থনায় অনেকে এসেছেন সপরিবারে।
ছবির ক্যাপশান, পাকিস্তানের করাচিতে সেণ্ট অ্যান্ড্রুজ চার্চে বড়দিনের আগের দিনের প্রার্থনায় অনেকে এসেছেন সপরিবারে।
তুরস্কের ইস্তাম্বুলে সেন্ট মেরি ড্রেপারিজ রোমান ক্যাথলিক গির্জা
ছবির ক্যাপশান, তুরস্কের ইস্তাম্বুলে সেন্ট মেরি ড্রেপারিজ রোমান ক্যাথলিক গির্জায় মোমবাতি জ্বালাচ্ছেন প্রার্থনাকারীরা ।
যীশুখ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনি শহর বেথলেহেমে চার্চ অব দি নেটিভিটি
ছবির ক্যাপশান, যীশুখ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনি শহর বেথলেহেমে চার্চ অব দি নেটিভিটিতে বড়দিনের প্রথম প্রহরের প্রার্থনা।
ভাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা
ছবির ক্যাপশান, ভাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রার্থনা অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস ও অন্যরা - কোভিড বিধিনিষেধের কারণে অন্যবারের চাইতে আগেই এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উত্তর ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দি এলাকার রাজধানী ইরবিলে বড়দিনের অনুষ্ঠান।
ছবির ক্যাপশান, উত্তর ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দি এলাকার রাজধানী ইরবিলে বড়দিনের আগের রাতের অনুষ্ঠান।
ইরাকের বসরা শহরে সান্টা ক্লজের পোশাক পরা এক ব্যক্তির কাছ থেকে উপহার নিতে ছুটছে একটি শিশু ।
ছবির ক্যাপশান, ইরাকের বসরা শহরে সান্টা ক্লজের পোশাক পরা এক ব্যক্তির কাছ থেকে উপহার নিতে ছুটছে একটি শিশু ।
ভারতের ওড়িশা রাজ্যে বঙ্গোপসাগরের তীরে বালু দিয়ে তৈরি অতিকায় সান্টা ক্লজের ভাস্কর্য ।
ছবির ক্যাপশান, ভারতের ওড়িশা রাজ্যে বঙ্গোপসাগরের তীরে বালু দিয়ে তৈরি অতিকায় সান্টা ক্লজের ভাস্কর্য ।
ব্রাজিলে রিও ডি জেনেইরোতে 'একুয়ারিও' নামের একুয়ারিয়ামের কর্মীরা সান্টা ক্লজকে নিয়ে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেন পানির নিচে
ছবির ক্যাপশান, ব্রাজিলে রিও ডি জেনেইরোতে 'একুয়ারিও' নামের একুয়ারিয়ামের কর্মীরা সান্টা ক্লজকে নিয়ে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেন পানির নিচে
নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চে ওরানা বন্যপ্রাণী পার্কে এই গণ্ডারটির জন্যও ছিল বড়দিনের বিশেষ উপহার।
ছবির ক্যাপশান, নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চে ওরানা বন্যপ্রাণী পার্কে এই গণ্ডারটির জন্যও ছিল বড়দিনের বিশেষ উপহার।
যুক্তরাজ্যের লণ্ডনে একটি পাবে বড় দিনের আলোকসজ্জা
ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের লণ্ডনে এই পাবটিকে সাজানো হয় এক বিশাল ক্রিসমাস ট্রি-র মতো করে

All pictures are subject to copyright