বিলেতে ড্রাকুলা সম্মেলনে ভ্যাম্পায়ারের সাজে কেন এত মানুষের জমায়েত

ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলার প্রকাশের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।
ছবির ক্যাপশান, ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলার প্রকাশের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।
Published
পড়ার সময়: ২ মিনিট

ব্রিটেনে ভ্যাম্পায়ারের সাজ-পোশাক পরে আসা মানুষদের এক সম্মেলন তৈরি করেছে নতুন এক গিনেস বিশ্বরেকর্ড।

উত্তর ইয়র্কশায়ারের হুইটবি অ্যাবিতে এই ড্রাকুলা সম্মেলনে ১ হাজার ৩৬৯ অংশগ্রহণকারীর সাজসজ্জা ছিল দেখার মতো।

ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলার প্রকাশের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৯৭ সালে।

আঠারোশ নব্বই সালে উপন্যাসিক স্টোকার হুইটবি অ্যাবি সফর করে তার গথিক হরর উপন্যাসের প্লট সম্পর্কে অনুপ্রেরণা পেয়েছিলেন বলে মনে করা হয়।

আরো দেখুন:

হুইটবিতে আগত এক ড্রাকুলা প্রেমিক।
ছবির ক্যাপশান, হুইটবিতে আগত এক ড্রাকুলা প্রেমিক।

কাউন্ট ড্রাকুলার জন্য রেকর্ড

ইংলিশ হেরিটেজ নামে একটি প্রতিষ্ঠান এই সম্মেলনের আয়োজন করেছিল।

ব্রাম স্টোকারের উপন্যাসের প্রকাশনার পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি সারা বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

তারই অংশ হিসেবে ব্রিটেনে ড্রাকুলার সব অনুসারীকে এক জায়গায় করে নতুন গিনেস বিশ্ব রেকর্ড গড়ার আয়োজন করা হয়।

এর আগে ড্রাকুলা সম্মেলনের বিশ্ব রেকর্ডটি হয়েছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেখানে ১,০৩৯ জন ড্রাকুলা প্রেমিক জড়ো হয়েছিলেন।

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

বিশ্ব রেকর্ড তৈরির প্রচেষ্টার আগে হুইটবি অ্যাবির ম্যানেজার মার্ক ইউলিয়ামসন জানান, এই অনুষ্ঠানে যোগদানের ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আগ্রহ দেখিয়েছেন।

এদের অনেকেই উত্তর ইয়র্কশায়ারের এই রিসোর্টে এসে হাজির হন। অনেকেই এসেছেলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় ব্যান্ড ওয়েস্টার্না গান পরিবশেন করে। পাশাপাশি থিয়েটার গ্রুপ 'টাইম উইল টেল' পরিবশেন করে ড্রাকুলা উপন্যাসের অংশবিশেষ।

হুইটবি অ্যাবিতে ড্রাকুলা সম্মেলনে আগত অংশগ্রহণকারীদের একাংশ।
ছবির ক্যাপশান, হুইটবি অ্যাবিতে ড্রাকুলা সম্মেলনে আগত অংশগ্রহণকারীদের একাংশ।
ড্রাকুলা সম্মেলনে পোশাকের ব্যাপারে ছিল খুবই কড়াকড়ি। সবাইকে কাউন্ট ড্রাকুলার মতো করে সাজতে হবে।
ছবির ক্যাপশান, ড্রাকুলা সম্মেলনে পোশাকের ব্যাপারে ছিল খুবই কড়াকড়ি। সবাইকে কাউন্ট ড্রাকুলার মতো করে সাজতে হবে।
সম্মেলনে আগতে ড্রাকুলাদের সবাইকে দেখাতে হবে তাদের ধারালো দাঁত।
ছবির ক্যাপশান, সম্মেলনে আগতে ড্রাকুলাদের সবাইকে দেখাতে হবে তাদের ধারালো দাঁত।
শিশুরাও বাদ যায়নি এই সম্মেলন থেকে।
ছবির ক্যাপশান, শিশুরাও বাদ যায়নি এই সম্মেলন থেকে।

গিনেস বিশ্ব রেকর্ডের একজন বিচারক জ্যাক ব্রুকব্যাংক বলেন, "কাউন্ট ড্রাকুলার পোশাক কী হবে সে ব্যাপারে নিয়মকানুন ছিল খুবই কঠোর।"

"প্রত্যেককে পরতে হয়েছিল কালো জুতো, কালো ট্রাউজার, ওয়েস্টকোট, শার্ট, কালো আলখাল্লা এবং ড্রাকুলার দাঁত।"

হুইটবি অ্যাবিতে প্রতি বছরই ড্রাকুলা সম্মেলন হয়।
ছবির ক্যাপশান, হুইটবি অ্যাবিতে প্রতি বছরই ড্রাকুলা সম্মেলন হয়।
ড্রাকুলার সম্মেহনী ক্ষমতাও দেখা যায় এই সম্মেলনে।
ছবির ক্যাপশান, ড্রাকুলার সম্মেহনী ক্ষমতাও দেখা যায় এই সম্মেলনে।

হুইটবিতে যেসব দর্শণার্থী আসেন আদের মধ্যে অনেকেই জানতে চান ড্রাকুলার কবর সম্পর্কে। তারা ভুলে যান যে এটি এক কল্প-কাহিনি।

গত বছর স্থানীয় সেন্ট মেরিস চার্চ তাদের দরোজায় একটি নোটিশ বসিয়ে জানিয়ে দেয় দর্শর্ণার্থীরা যেন এব্যাপারে অযথা প্রশ্ন না করেন।

সেন্ট মেরিস চার্চের দরোজায় নোটিশ।
ছবির ক্যাপশান, সেন্ট মেরিস চার্চের দরোজায় নোটিশ।

হুইটবিতে যে বাড়িতে ব্রাম স্টোকার বাস করেছিলেন এবং ড্রাকুলা উপন্যাসের ব্যাপারে গবেষণা করেছিলেন সেখানে তার স্মৃতিতে বসানো হয়েছে একটি স্মারক ফলক।