আসামে স্থানীয় মানুষের পিটুনিতে তিনজন কথিত বাংলাদেশি নিহত

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. ব্রাজিল থেকে কিছু ছবি যেখানে করোনাভাইরাসের ভয়াবহতা ফুটে উঠেছে

    ব্রাজিলে এখন পর্যন্ত ৭৫ হাজার মানুষ মারা গেছেন
    ছবির ক্যাপশান, ব্রাজিলে এখন পর্যন্ত ৭৫ হাজার মানুষ মারা গেছেন
    বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি ব্রাজিল
    ছবির ক্যাপশান, বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি ব্রাজিল
    ব্রাজিলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো স্বাস্থ্যসেবা থেকে দূরে
    ছবির ক্যাপশান, ব্রাজিলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো স্বাস্থ্যসেবা থেকে দূরে
  2. বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শনিবার বিশ্বে এযাবৎকালে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

    এক মিলিয়নের এক চতুর্থাংশ লোক আক্রান্ত হয়েছে একদিনেই।

    যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

    ১০ই মের পর সর্বোচ্চ মৃত্যুও হয়েছে এইদিনে।

    প্রতিদিনই নতুন করে রেকর্ড ভাঙছে শনাক্তের সংখ্যা। একদিনে সর্বোচ্চ শনাক্ত শুক্র ও শনিবার নতুন করে লেখা হলো।

    প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শনাক্তের সংখ্যা
    ছবির ক্যাপশান, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শনাক্তের সংখ্যা
  3. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি নিউজ বাংলার আয়োজন এই লাইভ পাতা।

    এখানে দিনভর পাবেন করোনাভাইরাস নিয়ে নানা তথ্য, খবর ও বিশ্লেষণ।

    বাংলাদেশ